Dhaka ০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 173

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর-১১ এর ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার একটি বাসা থেকে দুই সন্তান ও তাদের মা-বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মরদেহগুলো উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহগুলো হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ বলছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রকৃত কারণ বের হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পল্লবীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৪৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬