Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাজবাড়ীতে ভেজাল গুড় কারখানায় অভিযান : মালিককে ৩ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 246

রাজবাড়ীতে পচা গুড়, নিষিদ্ধ হাইড্রোজ ও চিনি মিশিয়ে গুড় উৎপাদনের দায়ে একটি গুড় কারখানার মালিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।

রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাচারিপাড়া এলাকায় অবস্থিত কামুর দোজালি গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান।

অভিযানকালে কারখানায় পচা গুড়, চিনি এবং নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ, ফিটকিরি ও ইউরিয়াসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান ব্যবহার করে গুড় তৈরির প্রমাণ পাওয়া যায়।

এসময় মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মো. কামরুল ইসলাম প্রামাণিককে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় অভিযুক্ত কারখানার মালিক কামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি পলাতক রয়েছেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ভেজাল গুড় কারখানায় অভিযান : মালিককে ৩ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৭:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬