Dhaka ০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে গণসংযোগ

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / 148

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু। তিনি কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী কালুখালী উপজেলার রতনদিয়া, মদাপুর ও গান্দিমারা বাজার এলাকায় কলস প্রতীকের পক্ষে গণসংযোগ করেন নাসিরুল হক সাবুর কন্যা ফারজানা হক অনি।

গণসংযোগকালে স্থানীয় ভোটারদের কাছে বাবার জন্য দোয়া চান ফারজানা হক অনি এবং কলস প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম মুরাদ, রাফিজুল ইসলাম ডালু, পাংশা উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহসহ স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা।

গণসংযোগকালে ফারজানা হক অনি বলেন,
“আমরা যেখানেই যাচ্ছি, লোকমুখে বাবার প্রশংসা শুনছি। অনেকেই বলছেন—‘তোমার বাবা একজন ভালো মানুষ’। বাবার নাম শুনলেই মানুষ আগ্রহভরে এগিয়ে আসছেন।”

তিনি আরও বলেন, এ ভালোবাসা ও সাড়া দেখে আমরা ইনশাআল্লাহ আশাবাদী। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির জনগণ কলস প্রতীকে ভোট দিয়ে পুনরায় আমার বাবা নাসিরুল হক সাবুকে নির্বাচিত করবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবুর পক্ষে গণসংযোগ

প্রকাশের সময় : ০৮:১৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬