Dhaka ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের পাচারের সম্পদ থেকে রাজস্ব আদায়ের উদ্যোগ আইফোন দিতে রাজি না হওয়ায় অপ্রতীমকে হত্যা, ৩ ঘাতকের স্বীকারোক্তি বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বালিয়াকান্দীতে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 238

শীত মৌসুমে সামর্থ্যবানদের ঘরে যখন আনন্দ ও উৎসবের আমেজ থাকে, তখন দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে শীত হয়ে ওঠে দুর্ভোগ ও নৈরাশ্যের প্রতীক। কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে অসহায় মানুষের জীবন চরম সংকটে পড়ে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তাই হতে পারে তাদের জন্য সবচেয়ে বড় ভরসা।

এই মানবিক দায়বদ্ধতা থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর (বারুগ্রাম) আবাসনে বসবাসরত ভূমিহীন, শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রান্তিক জনকল্যাণ সংস্থা।

সংস্থাটির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাবেক সেনা কর্মকর্তা, রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতিসন্তান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এস এম মতিউর রহমান জুয়েলের আর্থিক সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় বালিয়াকান্দী উপজেলার কুবদী, খাটা কুবদী, বারুগ্রাম আবাসন, বেতাঙ্গা ও চরআড়কান্দীসহ বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের মাঝে কম্বল, চাদর, জ্যাকেট, মাফলার এবং শিশুদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকায় হুইলচেয়ারও বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন প্রান্তিক জনকল্যাণ সংস্থার আজীবন সদস্য সার্জেন্ট (অব.) মোঃ ওবায়দুর রহমান, সার্জেন্ট মোশারফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিচ সেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম, মোঃ জাহিদ ফকির, বালিয়াকান্দী প্রেসক্লাবের সভাপতি মোঃ আতিয়ার রহমান আতিক, সাংবাদিক ইমদাদুল হক রানাসহ অন্যান্যরা। এ সময় উপকারভোগী পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারা বলেন, নিঃস্বার্থভাবে মানুষের সেবা করাই প্রকৃত মানবতা এবং সামাজিক দায়বদ্ধতার সর্বোচ্চ প্রকাশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রান্তিক জনকল্যাণ সংস্থার উদ্যোগে বালিয়াকান্দীতে শীতবস্ত্র বিতরণ

প্রকাশের সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬