Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজের দর্পণ: পরিকল্পনা প্রতিমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরির চেষ্টা করছেন : আইনমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার আলেয়া মান্নানের কবিতা ‘আমি কবি নই’ নবীনবরণে গোলাম আযমের বই উপহার, সমালোচনার ঝড় কালুখালীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও আলোচনা সভা স্বামী হত্যার বিচার চাওয়ার ‘শাস্তি’, মায়ের সঙ্গে ১৫ মাসের শিশুর কারাবাস জামায়াতের কারণে গুলশানসহ সারাদেশে বিক্ষোভের সাহস পাচ্ছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন রাজবাড়ীতে ছাত্র মৈত্রীর ১৬তম জেলা সম্মেলন শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ : স্পিকার

রাজবাড়ী-২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 319

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম দিন থেকেই রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে প্রার্থীদের গণসংযোগ ও নানা কর্মসূচিতে সরব হয়ে ওঠে এলাকার রাজনৈতিক অঙ্গন।

রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হারুন অর রশিদ পাংশা উপজেলার বাহাদুরপুরে তার মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

অন্যদিকে দল থেকে বহিষ্কৃত বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নাসিরুল হক সাবু পাংশা পৌর শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, “আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি। অতীতে আমি এই আসনের সংসদ সদস্য ছিলাম। এ অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে—এই বিশ্বাস নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি।”

এদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জামিল হিজাযী সকালে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে যান। সেখানে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের সহযোগিতা কামনা করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার রাজনীতির বয়স মাত্র ১০ মাস। অথচ এই আসনে এমন অনেক প্রার্থী আছেন, যাদের রাজনীতির বয়স আমার বয়সের সমান। নির্বাচনের আর মাত্র ২০ দিন বাকি। এই আসনে পৌরসভাসহ ২৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিদিন একটি ইউনিয়নে গেলেও সব এলাকা কাভার করা সম্ভব নয়। তবুও আমি বিশ্বাস করি, জনগণ যোগ্য প্রার্থী বিবেচনা করেই ভোট দেবে।”

রাজবাড়ী-২ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ মোট আটজন প্রার্থী নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশের সময় : ০৭:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬