শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- প্রকাশের সময় : ০১:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 163
মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার (১৯ জানুয়ারি) এই আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন গাজী এমএইচ তামিম। তিনি জানান, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে এবং তা ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।
ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণের সঙ্গে ১২ আসামিকে আগামী ২৬ জানুয়ারি হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসিকিউশন জানায়, হত্যাযজ্ঞে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান মূল আসামি ছিলেন এবং ছাত্র-জনতার আন্দোলনের সময় তারা এবং অন্যান্য আসামিরা অস্ত্রধারী ছিলেন।























