গুরুত্বপূর্ণ সংবাদ:
মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / 180
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। তাই তাদের প্রতি সম্মান জানিয়ে জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করবে।
তিনি আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী ঐক্যের উদ্যোগ নিয়েছিলেন এবং তাদের সফলতা কামনা করেছেন।
উল্লেখ্য, জামায়াতের আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি ইসলামি আন্দোলন।
Tag :




















