Dhaka ০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 211

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার বিকেল ৫টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানান, ‘গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, আমার অনুপস্থিতিতে সেটা প্রতিষ্ঠিত করুন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাখুন।’

মুফতি আমির হামজা জানান, পাবনা-৪ আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব টেলিভিশন টকশোতে তাকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি আগামীকাল নিরাপত্তার জন্য থানায় জিডি করবেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানোর পরিকল্পনা করছেন।

পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, “আমার মেয়েগুলো ছোট, চিন্তা তো হয় সবার। মানুষ তো সব এক রকম না।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা

প্রকাশের সময় : ০৮:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬