Dhaka ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

কলেজ কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিল কবি নজরুল কলেজ ছাত্রশিবির

কবি নজরুল কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 145

কবি নজরুল সরকারি কলেজের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র উপহার দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কবি নজরুল সরকারি কলেজ শাখা। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ। এছাড়া কলেজ শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, শীত মৌসুমে সীমিত আয়ের মানুষ নানা ধরনের কষ্টের সম্মুখীন হন। কলেজ কর্মচারীরা নীরবে ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সম্মানজনক রাখছেন। পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের জায়গা থেকেই ছাত্রশিবিরের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। তিনি আরও বলেন, ক্যাম্পাস ও সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই একটি আদর্শ ছাত্রসংগঠনের দায়িত্ব, সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই কার্যক্রম।

বিশেষ অতিথির বক্তব্যে বায়জিদ মাহমুদ বলেন, অতীতেও ছাত্রশিবির কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও কর্মচারীদের কল্যাণে কাজ করেছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং কর্মচারীদের যেকোনো সুবিধা-অসুবিধায় ছাত্রশিবির পাশে থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কলেজ কর্মচারীদের শীতবস্ত্র উপহার দিল কবি নজরুল কলেজ ছাত্রশিবির

প্রকাশের সময় : ০৯:৪৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬