Dhaka ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২ জানুয়ারির বদলে ৯ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 179

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।

পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) একই সময়ে এবং পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। তবে পরীক্ষার সময়, কেন্দ্র এবং অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, আগে জানানো হয়েছিল যে, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’ এর লিখিত পরীক্ষা ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে অন্তর্বর্তীকালীন সরকার গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২ জানুয়ারির বদলে ৯ জানুয়ারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

প্রকাশের সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫