Dhaka ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • / 183

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও শিক্ষার্থী সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে উপাচার্য জানান, আজকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা জকসু নির্বাচন বিভিন্ন পরিস্থিতির কারণে পিছিয়ে আগামী ৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানান।

এর আগে, মঙ্গলবার সকালে নির্বাচন শুরুর ঠিক আগমুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর জরুরি সিন্ডিকেট সভা ডেকে জকসু নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন স্থগিতের ঘোষণার পর শিক্ষার্থীদের একটি অংশ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্থগিত হওয়া জকসু নির্বাচন ৬ জানুয়ারি

প্রকাশের সময় : ০৫:৩৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫