গুরুত্বপূর্ণ সংবাদ:
বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০২:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / 185
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষ্যে বুধবারের পরীক্ষার নতুন সূচি অনুযায়ী একই সময় ও একই কেন্দ্রে নেওয়া হবে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই।
বোর্ড জানিয়েছে, পরীক্ষার অন্যান্য নির্দেশনা ও নিয়ম অপরিবর্তিত থাকবে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Tag :























