Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ ও আশুরায় থাকছে না ছুটি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 225

২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন তালিকায় আগের তুলনায় মোট ১২ দিন ছুটি কমানো হয়েছে। এতে পবিত্র শবে মেরাজ, আশুরা, জন্মাষ্টমীসহ বেশ কয়েকটি ধর্মীয় ও জাতীয় দিবসে ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময়ই স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালে ৮ মার্চ থেকে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকেই রোজা শুরু হতে পারে। সে ক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে মোট ২৮ দিন ছুটি ছিল। ২০২৬ সালে তা কমিয়ে ১৯ দিন করা হয়েছে। একইভাবে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি ১৫ দিন থেকে কমিয়ে ১২ দিন নির্ধারণ করা হয়েছে। শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।

নতুন ছুটির তালিকায় পবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার দিনে আর ছুটি থাকছে না। তবে আগে যেসব দিনে ছুটি ছিল না, সেসবের মধ্যে পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব ও ঈদে মিলাদুন্নবীতে এবার একদিন করে ছুটি রাখা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও কার্যকর ও ধারাবাহিক করতে ছুটির সংখ্যা কমিয়ে এই নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ ও আশুরায় থাকছে না ছুটি

প্রকাশের সময় : ০৭:১৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫