বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ওর বিপক্ষে সবকিছুই প্রয়োগ করেছি’, হৃদয়ের ইনিংসে মুগ্ধ রাবাদা পরিচালনা পর্ষদ চাইলে এনভিডিয়ার সিইও পদে ফিরতে চান জেনসেন হুয়াং মেঘনা আলমকে দুদকে তলব কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে কোটালীপাড়ায় উল্লাস, বিক্ষোভ মিছিল প্রোটিয়াদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের হতাশার সেশন উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল, পুলিশের গাড়িতে শ্রমিকদের আগুন ১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি দেড় ঘণ্টার চেষ্টায় মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকের

৫শ’ টাকার বাজি ধরে কনকনে শীতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 249

ঝালকাঠির রাজাপুরে ৫শ’ টাকায় বাজি ধরে খালে ১০০ ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল বড়ইয়া মোল্লা বাড়ী এলাকার আনসার মোল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, সকালে বাবুল মোল্লা বাড়ি থেকে একবস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাঁচারি বাড়ি বাজারে নিয়ে আসেন। কনকনে শীতের সকালে পরিশ্রমের কারণে বাবুল মোল্লার শরীর গরম হয়ে উঠলে তিনি বাজারের উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫শ’ টাকার বিনিময়ে খালে নেমে ১শ’ ডুব দেয়ার বাজি ধরে খালি গায়ে খালে নেমে একটানা ১শ’ ডুব দেয়। এ সময় খালের দুই পাশে থাকা লোকজনকে ভিডিও করতে নিষেধ করে ওই কৃষক।

এক পর্যায়ে ১শ’ ডুব দেয়া শেষ হলে তিনি খালের পাড়ে রাস্তায় উঠে এসে অসুস্থ হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই বদলে যায় চারপাশের দৃশ্যপট। এ সময় স্বজনরা তাকে কম্বল পেঁচিয়ে আগুনের তাপ ও তেল গরম করে দেয়ার পরেও তার অবস্থা অবনতি হতে থাকে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫শ’ টাকার বাজি ধরে কনকনে শীতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

প্রকাশের সময় : ১০:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫