Dhaka ০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী ৫৬ বছর বয়সে ৩য় বারের মতো বাবা হলেন কাঞ্চন মল্লিক একইসঙ্গে এক যুবককে বিয়ে করলেন ৩ বোন কালীগঞ্জ পৌরসভার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতার ফরম বিতরণ রাজবাড়ী সদর ভেঙে নতুন উপজেলা গঠনের উদ্যোগ, নাম চাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী বদলগাছীতে শিক্ষার্থীদের বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও নারীদের সেলাই মেশিন বিতরণ

লাল-সবুজ পতাকা হাতে প্যারাজাম্পিংয়ে অংশ নেন রাজবাড়ীর বশির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • / 175

প্যারাজাম্পিংয়ে অংশ নেওয়া বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে বশির আহমেদ

মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার আকাশে সৃষ্টি হলো এক অনন্য ইতিহাস। ৫৪ জন সাহসী স্কাইডাইভার লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ‘টিম বাংলাদেশ’-এর ব্যানারে প্যারাজাম্পিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখান।

এই গৌরবোজ্জ্বল অভিযানে অংশগ্রহণ করেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ও বিলহিজলি এলাকার কৃতি সন্তান বশির আহমেদ। তিনি ৫৪ জন স্কাইডাইভারের একজন হিসেবে সাহস, দেশপ্রেম ও আত্মবিশ্বাসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

বিজয় দিবসে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশ নিয়ে বশির আহমেদ দেশের নাম উজ্জ্বল করেছেন। তাঁর এই সাফল্যে স্থানীয় এলাকাবাসী, শুভানুধ্যায়ী ও সহকর্মীরা গর্ব প্রকাশ করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

রাজবাড়ীর এই গর্বিত সন্তান প্রমাণ করেছেন—দেশপ্রেম শুধু অনুভূতিতে নয়, সাহসী কর্মেও প্রকাশ পায়।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড করেছে বাংলাদেশ। এতে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ডাইভিং করেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাস্যুটিং করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাল-সবুজ পতাকা হাতে প্যারাজাম্পিংয়ে অংশ নেন রাজবাড়ীর বশির

প্রকাশের সময় : ০৭:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫