বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৭:২৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / 248
মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বিজয়ের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ীর উপপরিচালক এসএম হাফিজুর রহমান।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের তাৎপর্য, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার তার বক্তৃতায় বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে একটি উন্নত, মানবিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজবাড়ী জেলা প্রশাসন কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক, ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






















