Dhaka ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫ নম্বর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 203

সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে দেশসেরা হয়েছেন জাহাঙ্গীর আলম শান্ত।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, জাহাঙ্গীর আলম শান্তের রোল নম্বর ২৪১৩৬৭১। তার পরীক্ষার কেন্দ্র ছিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তিনি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৯১.২৫ নম্বর অর্জন করেন।

রোববার ১৪ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইটে একযোগে এ ফল প্রকাশ করা হয়। এবারের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় গড় পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।

জানা গেছে, জাহাঙ্গীর আলম শান্তের গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি নরসিংদীর বারৈচা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, পেয়েছেন ৯১.২৫ নম্বর

প্রকাশের সময় : ০৮:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫