Dhaka ০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর

রাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক নিশা

রাবি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : ০৮:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 384

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ঠাকুরগাঁও জেলা সমিতির ইতিহাসে প্রথম নারী হিসেবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাবির দর্শন বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজনীন আক্তার নিশা। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের ৪২০ নং কক্ষে অনুষ্ঠিত জেলা সমিতির কমিটি হস্তান্তর ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে তিনি এ পদে দায়িত্বপ্রাপ্ত হন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ করেছেন, সভাপতি হিসেবে রাবির ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, সহ-সভাপতি (ভিপি) হিসেবে আরবি বিভাগের শিক্ষার্থী মো. আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ ড. মো. তৌফিক আনাম আজাদ (ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স) এবং যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে রয়েছেন জেবা, রকিবুল, রিফাত, রানা ও অন্যান্য।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, অর্থ সম্পাদক নাঈম, প্রচার সম্পাদক শামীম, শিক্ষা বিষয়ক সম্পাদক আসাদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজল, এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক তামান্না। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীতে আছেন ড. মো. খালেকুজ্জামান, ড. মো. নজরুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকমণ্ডলী।

জেলা সমিতির ইতিহাসে প্রথম নারী হিসেবে দ্বায়িত্ব পেয়ে নাজনীন আক্তার নিশা অনুভূতি প্রকাশ বলেন, “জেলা সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার জীবনের একটি বড় অর্জন এবং সবার বিশ্বাসের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাকে যে বিশ্বাস ও দায়িত্ব প্রদান করা হয়েছে, আমি তা সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার প্রত্যয় ব্যক্ত করছি।”

এ বিষয়ে নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি (ভিপি) আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের জেলা সমিতিতে প্রথমবার নারী নেতৃত্ব এসেছে—এটি শুধু একটি পরিবর্তন নয়, একটি নতুন দৃষ্টিভঙ্গি। নারী নেতৃত্বের এই অংশগ্রহণ আমাদের সংগঠনে নতুন উদ্যম, স্বচ্ছতা ও ইতিবাচক শক্তি আনবে বলে আমি বিশ্বাস করি। আমরা সবাই মিলে সমিতিকে আরও এগিয়ে নিতে কাজ করব। এবং এটাও আমি বিশ্বাস করি, এতে মেয়েদের সম্পৃক্ততা আরও বাড়বে। এবং নেতৃত্বে আসবে তারাই, যারা সত্যিই দক্ষ এবং জেলা সমিতির প্রতি নিবেদিত।

প্রথমবারের মতো নারী নেতৃত্বের অগ্রযাত্রা সংগঠনটিকে নতুন দিশা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্বের জন্যও তৈরি করেছে অনুপ্রেরণার নতুন দিগন্ত। দায়িত্বপ্রাপ্তদের প্রত্যাশা—নবগঠিত এই কমিটি ঐক্য, স্বচ্ছতা ও সক্রিয় অংশগ্রহণের মিশেলে সমিতিকে আরও শক্তিশালী করে তোলবে এবং ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় ঠাকুরগাঁও জেলা হতে রাবিতে অধ্যয়নরত বিভিন্ন সেশনের শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শেষ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির প্রথম নারী সাধারণ সম্পাদক নিশা

প্রকাশের সময় : ০৮:২২:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫