Dhaka ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, জাবি থেকে এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 109

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। নাবিল জাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় নাবিলকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

এর আগে, গত ৩০ জুন বিতর্কিত মন্তব্যের ঘটনায় নাবিলকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনাটি যাচাই-বাছাই করে নাবিলের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করে। কমিটির সেই সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রসঙ্গত, গত ২৮ জুন নাবিলের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, জাবি থেকে এক শিক্ষার্থী আজীবন বহিষ্কার

প্রকাশের সময় : ০৮:০৯:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫