Dhaka ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 92

‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজবাড়ী জেলা স্টেডিয়াম মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে রাজবাড়ী জেলা পর্যায়ে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, মহোদয়ের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এসএম মাসুদ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়াবিদ, আয়োজক কমিটি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী।

অনুষ্ঠানে যুবসমাজকে মাদক, সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখার ক্ষেত্রে খেলাধুলার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। নিয়মিত ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে কার্যকর ভূমিকা রাখে এ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশের সময় : ০৫:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫