Dhaka ০৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

কবি তারক পালের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • / 82

 কবি তারক পালের একক কাব্যগ্রন্থ বিষণ্ন সূর্যের দেশে ও নিঃশব্দের জন্মদিন এর প্রকাশনা উৎসব গত শুক্রবার রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর সাংস্কৃতিক সংগঠন মুক্ত আনন্দ’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজভী জামান। বিশেষ অতিথি ছিলেন নারীনেত্রী ও সাংস্কৃতিক সংগঠক অ্যাড. দেবাহুতি চক্রবর্তী। আলোচক ছিলেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির ও  রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান।

সংগঠনের সভাপতি পারভীন হকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ নুরুল হক আলম, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা আজিজা খানম, কবি খোকন মাহমুদ, নাট্যকার ম. নিজাম, নাট নির্দেশক অজয় দাশ তালুকদার প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দোলনচাঁপা সঙ্গীতাঙ্গনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

রাজবাড়ী জেলার সাহিত্য ও সা্কংৃতিক অঙ্গনের বিশিষ্টজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবি তারক পালের দুটি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

প্রকাশের সময় : ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫