মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৫:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / 79
আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে শনিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা মহিলা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা রানী দত্ত।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা। ধারণা পত্র পাঠ করেন যুগ্ম সম্পাদক শম্পা প্রামানিক। অন্যদের মাঝে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাহুতি চক্রবর্তী।
বক্তারা সাম্প্রতিক ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতার পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশে নারী নির্যাতন ব্যাপক হারে বেড়েছে। খুন, ধর্ষণ যেন মহামারি আকার ধারণ করেছে। গত জুন মাস পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ৯জন মারা গেছে। যৌতুকের কারণে ১৯ জন নির্যাতিত হয়েছে। যৌতুকের কারণে হত্যার ঘটনা ঘটেছে ১১টি। শারীরিক নির্যাতন ৭৬টি। গৃহকর্মী হত্যা ৭টি, হত্যার চেষ্টা ৫টি, রহস্যজনক মৃত্যু ১০৬টি, আত্মহত্যা ৯৬টি, আত্মহত্যার চেষ্টা ৫টি, অপহরণ হয়েছে ৩২টি, অপহরণের চেষ্টা ৩৩টি, বাল্যবিবাহ সাতটি, চেষ্টা হয়েছে ১০টি। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ধর্ষণ হয়েছে ১৭১টি, গণধর্ষণ ৫১টি. ধর্ষণের পর হত্যা ৯টি, ধর্ষণের চেষ্টা ৪৭টি, যৌন নিপীড়ন ৩৫টি। এসিডদগ্ধ ৩টি, এসডিদগ্ধের কারণে মৃত্যু ১টি, অগ্নিদগ্ধ ৭টি, মৃত্যু ৩টি, যৌতুকের কারণে হত্যা ৭টি।
রাজবাড়ী জেলায় জানুয়ারি থেকে জুন পর্যন্ত পারিবারিক সহিংসতা ৩টি, আত্মহত্যা ১টি, গণধর্ষণ ১টি, রহস্যজনক মৃত্যু ২টি, ধর্ষণ ১টি, মানসিক নির্যাতন ১টি, হত্যা ১টি। জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রহস্যজনক মৃত্যু ২টি, আত্মহত্যা ৪টি, উত্যক্তকরণ ১টি, শিশুধর্ষণ ১টি, অপহরণ ১টি ঘটনা ঘটেছে।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি আমার দেশের জেলা প্রতিনিধি আবু মুসা বিশ্বাস, যুগ্ম সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


























