বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত

জকসু নির্বাচনের ভোটগ্রহণ তারিখ পেছাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / 107

ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে টানা দুই সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আগামী মঙ্গলবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাস বন্ধ থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ সহ বেশকিছু কার্যক্রমিক স্থগিত করা হয়। তবে আজ নতুন করে জকসু নির্বাচনের জন্য পূর্বের ঘোষিত তফসিল সংশোধন করে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা শেষে জকসু’র প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন তফসিল ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের জন্য প্রার্থীগণের ডোপ টেস্ট অত্যন্ত জরুরি যাহা আগামী ৯ ও ১০ ডিসেম্বর নিষ্পন্ন করতে হবে। এমতাবস্থায়, উক্ত ডোপ টেস্ট সম্পন্নের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালকে দ্বায়িত্ব প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর রবিবার, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর (সোমবার-শনিবার) ১৩ দিন, ভোটগ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ থেকে বিকেল ৩টা পর্যন্ত, মঙ্গলবার ভোট গণনা শেষে ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর মঙ্গলবার বা বুধবার।

পূর্বের তফসিল অনুযায়ী আগামী ২২ ডিসেম্বর জকসু’র ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং নির্বাচনের দিনই ভোট গণনা ও ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা হবার কথা থাকলেও ভূমিকম্পের উদ্ভূত পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।

সার্বিক বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, যথাসময়েই জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। যেহেতু কয়েকদিন ক্যাম্পাস বন্ধ থাকায় কার্যক্রম পরিচালনা করতে পারি নাই, তাই আজ নতুন করে সিদ্ধান্ত নিয়ে তফসিল ঘোষণা করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জকসু নির্বাচনের ভোটগ্রহণ তারিখ পেছাল

প্রকাশের সময় : ০৯:১৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫