গুরুত্বপূর্ণ সংবাদ:
ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদে ঢাকা কলেজের নাজমুল নির্বাচিত
নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশের সময় : ১১:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 216
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন, ঢাকা কলেজের গণিত বিভাগের ১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী কারা নির্যাতিত ছাত্রনেতা নাজমুল হাসান।
আজ সোমবার (১ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাজমুল হাসান কে সভাপতি এবং মোহাম্মদ সানাউল্লাহ হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
Tag :


























