সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
- প্রকাশের সময় : ১০:৫৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / 201
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। তাদের এই কর্মসূচির কারণে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যানচলাচ বন্ধ হয়ে যায় এবং এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানায়, প্রস্তাবিত স্কুলিং মডেল তাদের ওপর বাড়তি চাপ ও জটিলতা সৃষ্টি করবে। তাই তারা এই মডেল সম্পূর্ণ বাতিলের দাবি জানায়। এতে উপস্থিত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
অবরোধের কারণে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়লেও শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এছাড়াও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে বিক্ষোভ করছে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

























