Dhaka ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
১ লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে এমটি ফসিল পুলিশের ধাওয়ায় পালানো ‘মাদক ব্যবসায়ীকে’ ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত তিনটি ইনজেকশন দিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে কোটচাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ ইলন মাস্কের পেছনে ‘ছদ্মবেশে’ চীনা নারী জেনারেল, আতিথেয়তার আড়ালে গুপ্তচরবৃত্তির অভিযোগ শিশুকে লিচু খেতে দেওয়ার সময় সতর্ক থাকুন বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা দীর্ঘ করা: শাকিব খান বেগম খালেদা জিয়াকে দেখেই রাজনীতিতে এসেছি: স্পিকার হাম ও উপসর্গে এ পর্যন্ত মৃত্যু ৪৯৯, ঢাকায় সর্বোচ্চ ২১০ আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব: আসিফ মাহমুদ

পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 63

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০) পেট্রোল ব্যবহার করে আগুন দিয়ে কনটেন্ট তৈরি করার সময় গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। দুই দিন আগে এই দুর্ঘটনা ঘটে, বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে দাড়িয়াপুর ইটখলার মোড় সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মাচা তৈরি করে আল-আমিন ভিডিওর জন্য আগুনে গোসলের দৃশ্য ধারণ করছিলেন। নির্ধারিত পরিমাণের বেশি পেট্রল ব্যবহারের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তার শরীরের প্রায় ৩৫–৪০ শতাংশ দগ্ধ হয়।

প্রাথমিকভাবে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আল-আমিনের সহকারী সুবল চন্দ্র অধিকারী দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন। সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতার জন্য দোয়া করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পেট্রোল দিয়ে কনটেন্ট বানাতে গিয়ে দগ্ধ কনটেন্ট ক্রিয়েটর

প্রকাশের সময় : ০৮:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫