Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাবিতে প্রথমবারের মতো ডিভিএম বৈজ্ঞানিক সম্মেলন শনিবার

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 82

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বৈজ্ঞানিক সম্মেলন ২০২৫’। আগামী শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম একাডেমিক ভবনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কৃষি অনুষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। রাবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদ এই সম্মেলনের আয়োজন করছে।

আয়োজকদের মতে, ‘প্রাণিস্বাস্থ্য ও উৎপাদনে উদ্ভাবন, প্রয়োগ ও ভবিষ্যৎ প্রবণতা’ প্রতিপাদ্য নিয়ে সাজানো এই সম্মেলনে প্রাণিসম্পদ খাতের আধুনিক গবেষণা, উদ্ভাবন ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরা হবে। গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য একটি সমন্বিত জ্ঞান-বিনিময় প্ল্যাটফর্ম তৈরি করাই সম্মেলনের লক্ষ্য।

সম্মেলনে জমা পড়া ১৪৬টি গবেষণা প্রবন্ধের মধ্যে ৪২টি মৌখিক (ওরাল) এবং ১০২টি পোস্টার উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে। দিনব্যাপী বৈজ্ঞানিক সেশন, বিশেষজ্ঞদের আলোচনাসভা, পোস্টার প্রদর্শনীসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া অনুষদের সর্বোচ্চ সিজিপিএধারী দুই ব্যাচের শিক্ষার্থীকে এদিন ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হবে।

অনুষদ ডিন অধ্যাপক খন্দকার মো. মোজাফফর হোসেন বলেন, “প্রাণিসম্পদ খাতে উদ্ভাবনী গবেষণা, স্মার্ট প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, আধুনিক রোগ নির্ণয়, খাদ্য নিরাপত্তা, জিনগত উন্নয়ন, বায়োসিকিউরিটি ও প্রাণিস্বাস্থ্য উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হবে এই সম্মেলনে।”

সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. লুৎফর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে প্রথমবারের মতো ডিভিএম বৈজ্ঞানিক সম্মেলন শনিবার

প্রকাশের সময় : ০৭:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫