Dhaka ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করলো ঢাবি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 74

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে নির্বাচিত জিএস গোলাম রাব্বানীর ছাত্রত্ব ও ডাকসুর জিএস পদ বাতিল করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে বুধবার (২৬ নভেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে, যা তদন্তে প্রমাণিত হয়। সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করে।

এ বছরের ৪ সেপ্টেম্বর তার এম.ফিল ভর্তি জালিয়াতির মাধ্যমে করা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয় এবং বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় ডাকসু ভবনে ২০১৯ সালের নৃশংস হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করা হয়। তদন্ত কমিটি বিষয়টি যাচাই করে প্রতিবেদন দেয়, যার প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করলো ঢাবি

প্রকাশের সময় : ০৩:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫