বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে জেলা সনাকের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

আশিক হাসান, কালুখালী
  • প্রকাশের সময় : ০৭:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / 178

রাজবাড়ীতে নির্বাচনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন।

জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা সনাক কার্যালয়ে অনুষ্ঠিত সনাকের সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীর হোসেন রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সহ-সভাপতি আজিজুল হাসান খোকা জেলা উদীচীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সহ-সভাপতি রাবেয়া খাতুন মাঝবাড়ী জাহানারা বেগম কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জেলা সনাকের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

প্রকাশের সময় : ০৭:০৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫