রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মনজুর মোরশেদ

- প্রকাশের সময় : ০৫:২০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
- / 202

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) রদবদল করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান। রাজবাড়ীর পুলিশ সুপার হিসেবে আসছেন মনজুর মোর্শেদ। তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। রাজবাড়ীর বর্তমান পুলিশ সুপার কামরুল ইসলামকে শেরপুরে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৪ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চ‚ড়ান্ত করে সরকার।
জানা গেছে, লটারির মাধ্যমে এসপি হিসেবে যারা নিয়োগ পেলেন তাদের এক-চতুর্থাংশ নতুন মুখ। বাকিরা বর্তমানে বিভিন্ন জেলায় এসপি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে লটারির মাধ্যমে তাদের জেলা পরিবর্তন হয়েছে।






















