Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

৭০৮ সরকারি কলেজকে চার ‘ক্যাটাগরিতে’ ভাগ করে প্রজ্ঞাপন জারি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 86

দেশের ৭০৮টি সরকারি কলেজকে শিক্ষার্থী সংখ্যা, অনার্সের বিষয়, সংখ্যা ও পাঠাক্রমের ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি কলেজ। এ ক্যাটাগরির কলেজগুলোতে শিক্ষার্থী সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় ১০টিরও বেশি।

আর ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেখানে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি।

সবচেয়ে বেশি কলেজ রয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। এখানে রয়েছে ৪৪৬টি কলেজ। এ ক্যাটাগরিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার এবং অনার্সের বিষয় সংখ্যা ১ থেকে সর্বোচ্চ ৪টি।

সবশেষে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ, যেখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৭০৮ সরকারি কলেজকে চার ‘ক্যাটাগরিতে’ ভাগ করে প্রজ্ঞাপন জারি

প্রকাশের সময় : ০৪:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫