Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / 91

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা একটি ফটোকার্ড পোস্ট করার অভিযোগে আটক করা হয়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তিনি এই পোস্ট দেন বলে অভিযোগ উঠেছে। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাটি ঘটে সোমবার রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসেল টাওয়ার এলাকা থেকে কয়েকজন শিক্ষার্থী লাভলুকে ধরে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন। শিক্ষার্থীরা দাবি করেন, রায়ের পর এমন পোস্ট বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করতে পারে। বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘জঙ্গি মতাদর্শী’ আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটক অবস্থায় ডেপুটি রেজিস্ট্রারকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, লাভলুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা আগে থেকেই নেওয়া ছিল এবং তাকে ওএসডি করা হয়েছিল। তবে নতুন পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় বৈঠকে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

লাভলু মোল্লা শিশির ছাত্রজীবনে মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার এই সাম্প্রতিক ফেসবুক পোস্টকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখন পুলিশের তদন্তাধীন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আটক

প্রকাশের সময় : ১০:৫৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫