Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

‘আমার ছেলেটাকে দেখে রাখিস’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 72

রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের সমশপুর গ্রামের বাসিন্দা সুরুজ খলিফা (৩০) রোববার সকালে তার বড় ভাইকে ফোন করে বলেন, ‘আমার ছেলেকে দেখে রাখিস’। এরপর দুপুরে বাড়ির অনতিদূরে একটি বাঁশ বাগানের মধ্যে ডুমুর গাছের সাথে গলায় রশি পেচানো অবস্থার তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা ধারণা করছেন দেনার দায়ে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। নিহত সুরুজের স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। পেশায় তিনি একজন কৃষিশ্রমিক ছিলেন বলে জানা গেছে।

সুরুজের বড় ভাই রব্বান খলিফা জানান, সকালে তার ভাই ফোন করে ‘আমার ছেলেটাকে দেখে রাখিস’ বলেই ফোনটি কেটে দেয়। বিষয়টি তিনি তাৎক্ষণিক কিছুই বুঝতে পারেননি। পরে খবর আসে বাঁশবাগানে তার ভাইয়ের মরদেহ ঝুলছে। দেনায় জর্জরিত হয়ে তার ভাই আত্মহত্যা করছেন বলে ধারণা করছেন তিনি।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিকেল চারটার দিকে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি ্আত্মহত্যা করেছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘আমার ছেলেটাকে দেখে রাখিস’

প্রকাশের সময় : ০৮:৪৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫