Dhaka ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর নিহত নুসরাত হত্যা মামলা : ‘ঢালাও’ ফাঁসি দেওয়া বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হলেন হামিদ নওগাঁয় কলেজছাত্রীকে ইভটিজিং, ডিবির অভিযানে যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে : হুমায়ুন কবির নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার শ্যামল-মোজাম্মেল-রুপা ‘এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না’ ইরান, নিষেধাজ্ঞার আগেই তেহরানের পাল্টা বার্তা বহুল আলোচিত নুসরাত হত্যা মামলার হাইকোর্টে রায় ঘোষণা চলছে বাংলা কিউআরে লেনদেনের জোয়ার, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা

রাজবাড়ীতে যুব ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • / 122

 রাজবাড়ীতে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের রথখোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। তারা হলেন একই গ্রামের আজহার মিয়ার ছেলে জসিম উদ্দিন, মো. জিলালের ছেলে রানা,  মো. সাহাবুদ্দিনের ছেলে সোহাগ এবং শাহিন মিয়ার ছেলে সাকিব।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকার উৎখাত এবং দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে রথখোলা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পৌঁছানো মাত্রই তারা আওয়ামী লীগের ব্যানার ও মশাল দেখতে পান। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, এব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। মঙ্গলবার আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে যুব ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫