গুরুত্বপূর্ণ সংবাদ:
গোলাম মোর্তজা সাগরের একক আবৃত্তি অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 75
প্রত্যাশা থিয়েটারের আয়োজনে ‘বল বীর’ শিরোনামে প্রত্যাশা থিয়েটারের সভাপতি গোলাম মোর্তজা সাগরের একক আবৃত্তি অনুষ্ঠান গত সোমবার রাতে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গোলাম মোর্তজা সাগর মোট সাতটি কবিতা আবৃত্তি করেন। সেগুলো হলো প্রতুল মুখোপাধ্যায়ের বাংলার গান গাই, আদিত্য অনিকের মিথ্যেবাদী মা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশি ও হঠাৎ দেখা এবং কাজী নজরুল ইসলামের বিদ্রোহী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম।
Tag :

























