Dhaka ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / 129

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মধ্যকার বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বইমেলা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলা একাডেমি জানিয়েছে, বইমেলার তারিখ চূড়ান্ত হওয়ার আগে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা প্রয়োজন। বৈঠকে কয়েকটি সম্ভাব্য সময়ের প্রস্তাব আলোচনা করা হয় এবং সেগুলোর মধ্যে নির্বাচন শেষ হওয়ার পরপরই ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজনকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে বাস্তবসম্মত হিসেবে গৃহীত হয়।

বইমেলা আয়োজনে বাংলা একাডেমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নির্বাচনের তারিখ নির্ধারিত হওয়ার পরই অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা করা হবে।

এই সিদ্ধান্তের মাধ্যমে আশা করা হচ্ছে, নির্বাচনের কারণে সৃষ্ট যেকোনো সময়সূচি সংক্রান্ত জটিলতা এড়িয়ে যাওয়া যাবে এবং পাঠক ও প্রকাশকদের জন্য সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে বইমেলা আয়োজন করা সম্ভব হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

প্রকাশের সময় : ০৯:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫