Dhaka ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার মার্কিন সহায়তা বন্ধের জবাবে রুশ তেল শোধনাগারে পুনরায় হামলার ঘোষণা জেলেনস্কির

‘বৃহত্তর সিলেটবাসী’ ব্যানারে ঢাকায় ট্রেন আটকে বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 103

রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসী। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে তারা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নীবীণা এক্সপ্রেস ট্রেন আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট আটকে রাখে। পরে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি বিবেচনার আশ্বাস দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সেলিম আহমেদ বলেন, আজকের কর্মসূচি আমরা শেষ করেছি। মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে দাবিগুলো দ্রুত বিবেচনা করা হবে। তিনি আরও জানান, সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় প্রতীকীভাবে ট্রেন আটকে রাখা হয়েছে। তবে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১৮ নভেম্বর রেল মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

ঢাকাস্থ বৃহত্তর সিলেটবাসীর উপস্থাপিত ৮ দফা রেল সংস্কার দাবির মধ্যে রয়েছে— ঢাকা-সিলেট রুটে অনুমোদিত টাঙ্গুয়ার এক্সপ্রেস দ্রুত চালু করা, সিলেট-ঢাকা রুটে দুটি ও সিলেট-কক্সবাজার রুটে একটি স্পেশাল ট্রেন চালু করা, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন করা, অন্তত দুটি লোকাল ট্রেন চালু করা, বন্ধ সব স্টেশন পুনরায় চালু করা, সিলেটের সব স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি করা, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত এক্সপ্রেসের আযমপুরের পর ঢাকামুখী যাত্রাবিরতি প্রত্যাহার করা এবং ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আকবর হোসেন মঞ্জু, হবিগঞ্জ সমিতি ঢাকার সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সেলিম আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বৃহত্তর সিলেটবাসী’ ব্যানারে ঢাকায় ট্রেন আটকে বিক্ষোভ

প্রকাশের সময় : ১২:৫৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫