Dhaka ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট

দেশে স্বর্ণের দাম হ্রাস, ভরিতে কমলো ১০৪৭৪ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 101

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে। নতুন হিসাব অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় ১০,৪৭৪ টাকা কম।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় আনা হয়েছে।

নতুন ভরিপ্রতি স্বর্ণের দাম:

২২ ক্যারেট: ১,৯৩,৮০৯ টাকা

২১ ক্যারেট: ১,৮৫,০০৩ টাকা

১৮ ক্যারেট: ১,৫৮,৫৭২ টাকা

সনাতন পদ্ধতি: ১,৩১,৬২৮ টাকা

বাজুস জানায়, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির হার পরিবর্তিত হতে পারে।

এর আগে ২৭ অক্টোবর ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে ৩,৬৭৪ টাকা হ্রাস করা হয়েছিল। চলতি বছরে স্বর্ণের দাম দেশে ৭০ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪৮ বার বেড়েছে এবং ২২ বার কমেছে। ২০২৪ সালে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার ৩৫ বার বেড়েছিল, ২৭ বার হ্রাস করা হয়েছিল।

স্বর্ণের দামে পতনের মধ্যেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দাম অনুযায়ী:

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি রুপা: প্রতি ভরি ২,৬০১ টাকা

চলতি বছরে রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে, ৬ বার বেড়েছে, ৩ বার কমেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশে স্বর্ণের দাম হ্রাস, ভরিতে কমলো ১০৪৭৪ টাকা

প্রকাশের সময় : ১১:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫