নিরাপদ সড়ক দিবসে র্যালি আলোচনা
- প্রকাশের সময় : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 89
রাজবাড়ীতে বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে সম্পদ ও জীবনের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ী বিআরটিএর মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রমজান আলী, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হাসান প্রমুখ।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারী সবাইকে সচেতন হওয়া, মানসম্মত হেলমেট ব্যবহার, গতিসীমা মেনে চলা ও ট্রাফিক আইন মানার প্রতি গুরুত্বারোপ করেন।


























