Dhaka ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

শিক্ষক আজাদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 59

রাজবাড়ী সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক কেএম আজাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষক মোস্তফা কামালের শাস্তির দাবিতে মানববন্ধ করেছে কলেজের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় কলেজ চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে শিক্ষক আজাদুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত তিন সদস্যের একটি তদন্ত কমিটি একই দিন সরকারি কলেজ পরিদর্শনে আসেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোস্তফা কামাল এর আগে আরো তিন শিক্ষকের গায়ে হাত তুলেছেন। গত ১৫ অক্টোবর বিকেলে মোস্তফা কামাল হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আজাদুর রহমানকে মারধর করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তদন্ত কমিটির সদস্যদের কাছে গিয়ে অনতিবিলম্বে এর বিচারের দাবি জানান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত তদন্ত কমিটির প্রধান মাউসির উপ পরিচালক মো. শওকত হোসেন। সদস্যরা হলেন মাউসির ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. নুরুজ্জামান ও সরকারি রাজেন্দ্র কলেজের  উপাধ্যক্ষ প্রফেসর মো. ওবায়দুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিক্ষক আজাদুর রহমানকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫