Dhaka ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

বালিয়াকান্দিতে রূপার গহনা উদ্ধার, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 90

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১০৩ ভরি রূপার গহনা উদ্ধার করা হয়েছে। এসময় মো. শিমুল হোসেন (২৬) নামের একজনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার শিমুল হোসেন জেলার কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামের মো. লাল চাঁদের ছেলে। ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, বালিয়াকান্দি বাসস্ট্যান্ড-সংলগ্ন রিত্তিকা জুয়েলার্সে গত ১৩ অক্টোবর দুর্বৃত্তরা দোকানের উপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভেতরে প্রবেশ করে পায়ের নূপুর ২০ জোড়া, গলার চেইন ১৫টি, ব্রেসলেট ২০টি, হাতের বেবি চুড়ি ১০ জোড়া, হাতের বড় চুড়ি ৫ জোড়া, হাতের বাজু ৮টি, আংটি ১৬টিসহ সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো অ্যান্ড্রয়েড মোবাইলসহ আনুমানিল ৪ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানের মালিক কার্ত্তিক কুমার পাল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বালিয়াকান্দি থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এক চোরকে শনিবার ভোর ৬টার দিকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামির মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টং ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত আসামির দেখানো মতে মোবাইলসহ ১০৩ ভরি রুপা উদ্ধার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পেশাদার চোর। চুরির ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে রূপার গহনা উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৬:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫