Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর কালুখালীতে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ শুরু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’ ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে আড়াই লক্ষাধিক মানুষ শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের কারাদণ্ড শফিকুর-নাহিদ-মামুনুল একসাথে হলে এক সপ্তাহের মধ্যেই সরকার পতন স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান ১৮ বছরের কম বয়সীরা যেন মোবাইল ব্যবহার করতে না পারে: ভূমিমন্ত্রী

কালুখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 105

রাজবাড়ীর কালুখালীতে মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযানে ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৭ কেজি ইলিশ হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

রবিবার (১৯ অক্টোবর) সকালে এ অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক।

এসময় কালুখালী থানা পুলিশের একটি টিম ও উপজেলা মৎস্য অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বক্কর সিদ্দিক‌ বলেন, আমরা নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্ন হাটবাজারে জেলেদের সচেতন করতে প্রচার প্রচারনা চালাচ্ছি‌। তার পরেও কিছু মৌসুমি জেলে নদীতে অবৈধভাবে মা ইলিশ ধরার চেষ্টা করছে। আমরা এ ধরনের অভিযান অব্যাহত রেখেছি। ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কয়েকজন জেলেকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট

প্রকাশের সময় : ০৫:০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫