Dhaka ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যশোরে বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা, শিক্ষক ছেলে পুলিশ হেফাজতে পতিত সরকারের উন্নয়নের সূচকের সঙ্গে বাস্তবতার মিল নেই : ড. তিতুমীর নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট ভিলেজ পলিটিক্স সামাজিক ব্যাধি, অবসান হওয়া জরুরি জাককানইবির নতুন ট্রেজারার অধ্যাপক ড. ইমদাদুল হুদা ৬৪ জেলার দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ কালুখালীতে গৃহবধূ মীমকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ঘাতকদের ফাঁসির দাবিতে মানববন্ধন পাংশায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা নওগাঁয় সরকারি মালামাল ধ্বংস ও নিষ্পত্তিতে বিশেষ অবদান, কোর্ট ইন্সপেক্টরকে পুলিশ সুপারের সম্মাননা

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬৩ কেজি ইলিশ জব্দ \ ৩ জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 127

মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত সোমবার ৬৩ কেজি ইলিশ ও ১.৩৫ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জেলের কারাদন্ড দেওয়া হয়।

জানা গেছে, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১.৩৫ লক্ষ মিটার জাল ও ৬৩ কেজি ইলিশ জব্দ করা হয়। এসময় আটক তিন জেলের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলায় একজনকে ৫ দিন এবং গোয়ালন্দ উপজেলার ২ জনকে ১৫ দিন করে কারাদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজবাড়ী সদরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ আবুবকর সিদ্দিক, গোয়ালন্দ উপজেলায়-সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান এবং কালুখালী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ।

অভিযানে সেনাবাহিনী,  জেলা পুলিশ, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৬৩ কেজি ইলিশ জব্দ \ ৩ জেলের কারাদন্ড

প্রকাশের সময় : ০৬:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫