Dhaka ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়লো

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 49

দেশের বাজারে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিভিওআরবিএমএ)। একই সঙ্গে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়ানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী,
-বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা,
-খোলা সয়াবিন তেলের দাম ১৭৭ টাকা,
-পাম তেলের দাম ১৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ এপ্রিল বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা বাড়লো

প্রকাশের সময় : ০৭:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫