Dhaka ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 104

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করা শিক্ষকদের ওপর হামলাকারীদের অনতিবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।

হাসনাত বলেন, “রাস্তায় ফেলে শিক্ষককে মারবেন, এভাবে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না। এ কাজ কোনো সভ্য সরকারও করতে পারে না। অনতিবলম্বে এ হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। আর যাদের গ্রেফতার করা হয়েছে, তাদেরকে দ্রুত ছেড়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, আমাদের দেশের শিক্ষকরা তৃতীয়-চতুর্থ শ্রেণির নাগরিকদের মতো জীবনযাপন করেন, অথচ তাদের কাছ থেকে প্রত্যাশা করা হয় প্রথম শ্রেণির নাগরিক তৈরি করার। শিক্ষকরা সমাজে আদর্শ মানুষ হিসেবে পরিচিত হলেও মাস শেষে তাদের বেতন মাত্র ১২ থেকে ১৫ হাজার টাকা। চাকরি শুরুতে বেতন মাত্র সাড়ে ১২ হাজার এবং ৩২ বছরের চাকরির পরও বেতন ২২ হাজার টাকা, যা বর্তমান বাজারে বাড়িভাড়া এবং দৈনন্দিন খরচের জন্য যথেষ্ট নয়।

হাসনাত আব্দুল্লাহ শিক্ষকদের দাবির প্রতি সরকারকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানান এবং বলেন, “শিক্ষকদের সম্মান শুধু কথার দ্বারা দেওয়া যায় না; অর্থনৈতিক সহায়তা ছাড়া তাদের সম্মান অসম্মানেই পরিণত হয়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত

প্রকাশের সময় : ০৭:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫