Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বালিয়াকান্দিতে ইমামদের সাথে হারুন অর রশীদের মতবিনিময় সভা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 138

রাজবাড়ী-২ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ হারুন বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের মনোনয়নপ্রত্যাশী মোঃ হারুন অর রশীদ।
এ সময় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা ইমাম কমিটির আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম বুলবুল,মুফতি মোঃ শামসুদ্দিন আহমেদ,মাওলানা আব্দুল কাদের লোহানী, মাওলানা মঈনুল ইসলাম, বহরপুর ডিগ্রি কলেজের প্রভাষক মাওলানা মোঃ সামসুদ্দিন আহমেদ, মাওলানা বাহাউদ্দীন সেলিম,উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু মুসা প্রমুখ।অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া এবং সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়া।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত ইমাম ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় মূল্যবোধ ও ন্যায়-নীতি ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা নিয়েও আলোচনা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ইমামদের সাথে হারুন অর রশীদের মতবিনিময় সভা

প্রকাশের সময় : ১০:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫