Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা মহেশপুরে এডিপির অর্থায়নে অসহায় মানুষের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা ৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে পুনরায় ফল প্রকাশের নির্দেশ মধুখালীতে অগ্নিকাণ্ডে ডেকরেটর প্রতিষ্ঠানের শোরুম ও গুদামঘর পুড়ে ছাই ব্রাজিল ম্যাচে ফের সেই রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, কী বলছেন বিশ্লেষকরা

শহিদ আবরারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 137

বুয়েটের ছাত্র আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, নারী নেত্রী অ্যাড. দেবাহুতি চক্রবর্তী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি সালাম তাসির প্রমুখ।

বক্তারা বলেন, শহিদ আবরার ফাহাদ শুধু একটি নাম নয়। তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনচেতা চিন্তার এক প্রতীক। তাঁর আদর্শ, সততা ও দেশপ্রেম প্রজন্মান্তরে  অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনা শেষে আবরার ফাহাদের সাহস ও সংগ্রামের উপর নির্মিত ডকুমেন্টারি ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহিদ আবরারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রকাশের সময় : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫