Dhaka ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বদলগাছী হাসপাতালে গাছ কাটার অভিযোগ, নিলাম নিয়ে প্রশ্ন ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার অচিরেই বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হবে: এস এম জিলানী ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ বিশ্বজয়ী হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী হার্টের রিংয়ে অতিরিক্ত দাম, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান পোরশায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী তল্লাশিতে ধরা পড়েনি, এক্সরেতে মিলল শরীরে লুকানো সোনা

মা ইলিশ রক্ষা অভিযান:কারেন্ট জাল ও ইলিশ জব্দ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 170

 মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন। এ অবস্থায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

এর আগে গত রোববার রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ এবং সদর উপজেলার সূর্য্যনগর বাজার থেকে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

 জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে দৌলতদিয়া ৬নং ফেরী ঘাট থেকে শুরু করে চর কর্নেশন, চর মজলিশপুর, ধোলায়ের চর, কলাবাগানের চ্যানেলসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে ধাওয়া দিলে জেলেরা ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। ওই ট্রলার থেকে ১হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ এবং ট্রলারটি জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে এসে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত ২ কেজি ইলিশ গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

 অপরদিকে সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলগেট এলাকা থেকে বিক্রির সময় ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ পার্শ্ববর্তী মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলা এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে কিছু পাওয়া যায় নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা ইলিশ রক্ষা অভিযান:কারেন্ট জাল ও ইলিশ জব্দ

প্রকাশের সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫