রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেফতার

- প্রকাশের সময় : ১২:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 90
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাংশা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রাজু ও মিরাজ নামের দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর গ্রামে অভিযান পরিচালনাকালে রামকোল বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রাজু মৃধা (২৪), পিতা-শুকুর মৃধা, সাং রামকোল বাহাদুরপুর, থানা- পাংশা, জেলা- রাজবাড়ী, মোঃ মিরাজ ইসলাম (৩৩), পিতা-মৃত আসলাম মিয়া, সাং কমলাপুর, থানা- খোকসা, জেলা- কুষ্টিয়াকে আটক করা হয়।
এ সময় তাদের নিকট থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতাকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত। তাদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডিবির ওসি মফিজুল ইসলাম।

























