স্লোগান দেওয়া সেই ফারিয়ার পক্ষে লড়তে চান ফজলুর রহমান
- প্রকাশের সময় : ০১:১৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 118
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে ১০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ফারিয়া আক্তার তমার পক্ষে লড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির পদ স্থগিত হওয়া নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, যেই মেয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে তাকে নিয়ে স্লোগান দিয়েছিল, এখন সেই মেয়েই চাঁদাবাজির মামলায় ধরা পড়েছে। “আমি তাকে ছাড়াব, কারণ এরা আমারই মেয়ে। জামায়াত এদের নষ্ট করছে, আমি ঠিক করার চেষ্টা করব,” বলেন ফজলুর রহমান।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত কর্মীরা তাকে যেভাবে অপমান করেছে, জন্মের পর কোনো রাজনৈতিক দল এমন অপমান করেনি।
মুক্তিযুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ হয়েছিল তা এখনো পূর্ণ হয়নি। দেশে এখনো মনুষ্যত্ব, বিবেক ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তবে স্বাধীনতার ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের দেওয়া ‘বিতর্কিত’ বক্তব্যের প্রতিবাদে তার বাসার সামনে অবস্থান নেন একদল ব্যক্তি। সেসময় তাদের সঙ্গে ছিলেন ফারিয়া আক্তার, যিনি ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগানও দেন।


























